একটি বিশাল আকার তিমি সাগরে মারা গিয়ে টেকনাফের উপকুলে ভেসে এসেছে । মরা মাছটি দেখতে উৎসুক হাজার হাজার নারী-পুরুষ-শিশু ভীড় জমাচ্ছেন। টেকনাফ ও উখিয়া উপজেলার সীমান্ত মনখালী খাল সংলগ্ন আছারবনিয়া ঘাটে মাছটি ভেসে আসে। স্থানীয় লোকজন মাছটি পাথরের সাথে বেঁধে রেখেছেন।
টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপকুলীয় ইউনিয়ন বাহারছড়ার বাসিন্দা আলহাজ্ব মাওঃ রফিক উদ্দিন ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আজিজ উদ্দিন ১৫ এপ্রিল রাত সাড়ে ১১টায় জানান একটি বিশাল আকার তিমি সাগরে মারা গিয়ে ভেসে এসেছে বলে লোক মুখে শুনেছি। উক্ত এলাকার সাবেক মেম্বার আবদুল হক বলেন ‘মাছটি নিঃসন্দেহে সামুদ্রিক তিমি। দেখে মনে হচ্ছে জীবিত থাকতে এ মাছের ওজন কয়েক শত মণ হবে’। এবিষয়ে জানতে টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুজাত কুমার চৌধুরীর (০১৮৬০৩৫০৮৪৪) মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোনটি বন্দ পাওয়া গেছে।
Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031