পুলিশের এক সদস্য নিহত হয়েছেনব  ট্রাকের নিচে পিষ্ট হয়ে গুড়ায়। তার নাম শাহ আলম। ৩০ বছর বয়সী এই পুলিশ সদস্য রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে মারা যান।

মঙ্গলবার ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে এই দুর্ঘটনা ঘটে। শাহ আলম ওই তদন্ত কেন্দ্রেরই গাড়িচালক ছিলেন।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান জানান, রাতের ডিউটি শেষে ভোর পাঁচটার দিকে গাড়ি রেখে বাসায় যাচ্ছিল শাহ আলম । মোকামতলা তিন মাথা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদহ উদ্ধার করা হয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031