এক যুবক নিহত হয়েছেন মাইক্রোবাসের ধাক্কায় । বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে পটিয়া উপজেলার কমল মুন্সীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের এখনো পরিচয় পাওয়া যায় নি।

পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ শরীফ হাসান সরকার বলেন, চট্টগ্রামমূখী দ্রুতগতির মাইক্রোবাস (চট্টমেট্রো চ-১১-৪২৬৩) এক সাইকেল আরোহীকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে চমেক হাসপাতালে অজ্ঞাতনামা সাইকেল আরোহী মারা যান।

মাইক্রোবাসটি আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানান।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031