ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন রাজধানীর শ্যামপুর এলাকার সরকার পেট্রলপাম্পের  সামনে । এ দুর্ঘটনায় আহত হয়েছেন  আরো একজন। আজ ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন সালাম ও শমসের আলী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামপুরের ওই পেট্রলপাম্পের সামনে একটি ট্রাকের মেরামতকাজ চলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাক ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শমসের আলী নিহত  হন। শ্যামপুর থানার এসআই (উপ-পরিদর্শক) আশরাফুল হক আহত সালাম ও শাহ আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সালামকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। শাহ আলম ঢামেকে চিকিৎসাধীন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031