ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সহকারী কমিশনার সরফরাজ আহমেদের। তিনি রাজপাড়া থানার তদারককারী কর্মকর্তা ছিলেন।

আজ শনিবার সকালে শহরের শ্রীরামপুর এলাকায় পুলিশ অফিসার্স মেস থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরএমপির মুখপাত্র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ অফিসার্স মেসে নিজের কক্ষের জানালার গ্রিলের সঙ্গে দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে সরফরাজকে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যঅ করেছেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930