গ্রাম পঞ্চায়েত এক তরুণীকে(২০) চুমু খাওয়ার অপরাধে মুহাম্মদ ইরশাদ (২২) নামের এক যুবককে ২০ হাজার রুপি জরিমানা করেছে । ভারতের বিহার রাজ্যের বেগুসারাই জেলার মাখাচক গ্রামে এ ঘটনা ঘটে।

হিন্দুস্তান টাইমস এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় গত মঙ্গলবার মাখাচক পঞ্চায়েতের কাছে অভিযোগ করেন ওই তরুণী। তিনি জানান, ইরশাদ তাকে হয়রানি করে এবং দুটি চুমু খায়। তার করা অভিযোগের ভিত্তিতেই প্রতি চুমুর জন্য ইরশাদকে ১০ হাজার রুপি জরিমানা করে পঞ্চায়েত।

তবে পঞ্চায়েতের বিচারে সন্তুষ্ট নন ওই তরুণী। তার দাবি, এই কাণ্ডের জন্য তাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে ইরশাদের। কারণ অত্যন্ত রক্ষণশীল পরিবারের মেয়ে তিনি। এই ঘটনার পর কেউ তাকে বিয়ে করবে না।

ঘটনাটি স্থানীয় থানায় জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই তরুণকে ২০ হাজার রুপি জরিমানা করেছে পঞ্চায়েত। এ ছাড়া পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করা হয়নি। তাই পুলিশ কোনো মামলা নেয়নি এবং গ্রেপ্তার করেনি।

তাদের দুজনের মধ্যে আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728