আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে । অভিযানে দুই জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার দিনগত রাত থেকে ওই বাড়ি ঘিরে রাখার পর রবিবার সকাল ৬টার দিকে বাড়িটিতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এসময় আত্মঘাতী হামলায় দুই জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ কবীর।

জঙ্গিদের আত্মঘাতী হামলায় কাউন্টার টেরোরিজমের এডিশনাল এসপি নাজমুল হাসান ও ডিএসবির এসআই মহসীন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া সদর উপজেলার লেবুতলা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে আরেকটি বাড়ি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, শনিবার রাত থেকেই ওই গ্রামের জহিরের বাড়িটি ঘিরে রাখে পুলিশ। পরে রবিবার ভোরে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদ্যরা সেখানে পৌঁছে অভিযান শুরু করে।

গত ২১ এপ্রিল ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের আব্দুল্লাহ নামের ধর্মান্তরিত এক ব্যক্তি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে আইন-শৃঙ্খলা বাহিনী। পরদিন সেখানে অভিযান চালানো হয়। ‘অপারেশন ‘সাউথ প’ নামের ওই অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে ওই অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031