যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাত করছেন । যুক্তরাষ্ট্রের সিনিয়র একজন কর্মকর্তা বলেছেন, তাদের মধ্যে আজ বুধবারই হোয়াইট হাউজে এ সাক্ষাত হওয়ার কথা রয়েছে। এতে সিরিয়া ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ২০ শে জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেয়ার পর এটাই হতে যাচ্ছে ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সরকারের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের প্রথম বৈঠক। সূত্র বলেছেন, আলোচনার এজেন্ডায় রয়েছে সিরিয়া, যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক ও বৈশ্বিক অন্যান্য বিষয়। উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসন সম্পর্ক স্বাভাবিক করার কথা বললেও সম্প্রতি তা তিক্ত হয়ে ওঠে। বিশেষ করে সিরিয়ার সাধারণ জনগণের ওপর প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাসায়নিক বিষাক্ত গ্যাস প্রয়োগ করেছেন বলে বিভিন্ন রিপোর্টে উঠে আসে। এর জবাব দিতে সিরিয়ার একটি বিমানঘাঁটিতে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্কের অবনতি হয়।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031