পুলিশ বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলায় প্রধান আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে গ্রেপ্তার  করেছে । বৃহস্পতিবার রাতে সিলেট থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশের আইজি এ কে এম শহীদুল হক। তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া দুজনকে ঢাকায় আনা হচ্ছে।

গত ২৮ মার্চ সন্ধ্যার পর আসামি সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে নেয়া হয় ওই দুই ছাত্রীকে। এরপর রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত তাদের আটকে রাখে। অস্ত্রের ভয় দেখিয়ে একটি কক্ষে নিয়ে সাফাত আহমেদ ও নাঈম আশরাফ একাধিকবার তাদের ধর্ষণ করেন। ধর্ষণ করার সময় আসামি সাফাত গাড়িচালক বিল্লালকে দিয়ে ভিডিওচিত্র ধারণ করেন। পরে বাসায় দেহরক্ষী পাঠিয়ে তাদের ভয়ভীতি দেখান।

ধর্ষণের অভিযোগে গত ৬ মে বনানী থানায় পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই দুই ছাত্রী। মামলার আসামিরা হলেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু নাঈম আশরাফ, দুই ছাত্রীর বন্ধু সাদমান সাকিব, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী সাকিফ।

মামলার প্রধান আসামি সাফাতকে ধরতে পুলিশ তাদের গুলশানের বাসায় দুই দফা অভিযান চালায়। কিন্তু তাকে সেখানে পাওয়া যায়নি।

মামলার পর ওই শিক্ষার্থীদের পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেয়া হয় এবং বৃহস্পতিবার তাদের সেখান থেকে আদালতে হাজির করা হয়। ধর্ষণের শিকার ওই দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী আদালতে আজ জবানবন্দি দিয়েছেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031