ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফজলুর রহমান (৫৫) নিহত হয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। এসময় অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার নাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- চট্টগ্রাম প্রাইমারি টিচার ট্রেইনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম তালুকদার, পটিয়া পিটিআইর সুপারিনটেনডেন্ট মুশফেকা বিনতে সুলতান, পিটিআইর পিয়ন সাইফুল এবং গাড়িচালক আলী হোসেন। তারা সবাই একটি মাইক্রোবাসে খাগড়াছড়ি যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ফটিকছড়ি পৌর সদরের আনন্দপুর কমিউনিটি সেন্টারের কাছে লোহবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ জহির এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে দুর্ঘটনার পর স্থানীয়রা ফজলুল রহমানকে হাসপাতালে নিয়ে আসেন। তবে পথেই তার মৃত্যু হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930