জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত নিকি হেলি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও)। তিনি চাইলে যে কাউকে বরখাস্ত করতে পারেন। খবর এনডিটিভির।

সম্প্রতি বরখাস্ত হওয়া মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা(এফবিআই)’র প্রধান জেমস কোমি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

গতকাল রবিবার মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে নিকি বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সিইও। তিনি চাইলে কাউকে নিয়োগ দিতে পারেন এবং চাইলে যে কাউকে বরখাস্ত করতে পারেন।’

ট্রাম্পের অভ্যন্তরীণ নীতি বিষয়ক সিদ্ধান্তের বিষয়ে বিদেশি কূটনীতকদের ব্যাখ্যা করতে বললে কি বলবেন? এমন প্রশ্নের জবাবে নিকি বলেন, ‘আমি মনে করি, আপনার যা দেখছেন তা একজন প্রেসিডেন্টের কাজ। এই কারণেই জনগণ তার কাজে অস্বস্তি বোধ করছে।’

গত ১০ মে ৫৬ বছর বয়সী এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্ত করেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031