প্রাইভেটকারচাপায় অপরুপা সাহা নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়কের শিমলা সাহাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সে রায়গঞ্জ উপজেলার শিমলা সাহা পাড়া গ্রামের তপন কুমার সাহার মেয়ে ও স্থানীয় একটি স্কুলের ২য় শ্রেণির ছাত্রী।

রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক আকবর হোসেন জানান, বাড়ির পাশে জমি থেকে খড় নিয়ে রাড়ির সামনের রাস্তা পার হচ্ছিল অপরুপা সাহা।  এসময় একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে সে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়।

খবর পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031