যুবক এক নারীকে ধর্ষণ করতে যাওয়ার ফল হাতেনাতে পেল । কাটা গেল তার পুরুষাঙ্গটিই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার পেট্টা এলাকায়। অভিযুক্ত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণের চেষ্টা করার মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধেই।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম গঙ্গেশানন্দ তীর্থপদ ওরফে হরিস্বামী। স্থানীয় কোল্লাম এলাকার বাসিন্দা সে। ২৩ বছরের ওই যুবতী ও তাঁর পরিবারকে গত পাঁচ বছর ধরে চেনে। প্রায়ই পুজো-অর্চনা করতে তাঁদের বাড়িতেও যাতায়াত করত।

পুলিশকে ওই যুবতী জানায়, গত দুই দিন ধরেই তাঁকে উত্যক্ত করছিল হরিস্বামী। যুবতীর বাবা শয্যাশায়ী। সে সুযোগ নিয়ে তাঁকে কুপ্রস্তাব দিয়ে চলেছিল সে। তার সাহস এতটাই বেড়ে যায়। শুক্রবার রাতে যুবতীর বাড়িতে উপস্থিত হয় সে। কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁকে জোর করে ধর্ষণ করতে যায়। নিজেকে বাঁচানোর জন্যই ধারাল অস্ত্র দিয়ে হরিস্বামীর উপর পাল্টা আক্রমণ করেন তিনি এবং তার পুরুষাঙ্গ কেটে দেন।

বিষয়টি জানাজানি হয় যখন হরিস্বামীকে আহত অবস্থায় তিরুবনন্তপুরম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার গুরুত্ব বুঝে পুলিশকে খবর দেওয়া দেয়। পুলিশ এসে যুবতীর বক্তব্য নেয়। তারপর হরিস্বামীর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করা হয়। তবে ২৩ বছরের ওই যুবতীর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930