দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী পিয়ংইয়ং আজ রবিবার আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে। সিউলের জয়েন্ট চিফ অব স্টাফের দেয়া বিবৃতিতে আরো বলা হয়েছে, দক্ষিণ পিয়ংইয়ং প্রদেশে স্থানীয় সময় বিকাল ৪টা ৫৯ মিনিটে এ পরীক্ষা চালানো হয়েছে।

দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র এখন ক্ষেপণাস্ত্রের সঠিক গমন পথ এবং এর প্রকৃতি বিশ্লেষণ করছে। কোনো কোনো সংবাদ মাধ্যম জানিয়েছে যে উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র ৫৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে পড়েছে। জাপানি পানি সীমার বাইরেই এটা পড়েছে বলে ধারণা করছে টোকিও।

চলতি মাসের ১৪ তারিখে পিয়ংইয়ং যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছিল তা প্রায় ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল। জাপানের ক্যাবিনেট সচিব ইউশিহিদি সুগা এক সংবাদ সম্মেলনে বলেছেন, আজকের পরীক্ষার বিষয়ে পিয়ংইয়ংয়ের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।  এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেই-ইন দেশটি জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন তলব করছেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে উত্তর কোরিয়া। এ ছাড়া, দেশটিকে কয়েক দফা পরমাণু বোমার পরীক্ষাও করেছে।

সূত্র: পার্স টুডে

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031