দ্রুতগামী বাসের চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। তার নাম রমজান মিয়া (৩০)নারায়ণগঞ্জের রুপগঞ্জে ।

বুধবার দুপুরে উপজেলার বরপা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার নিয়ামতপর এলাকার সামাদ মিয়া ছেলে।

বর্তমানে তিনি রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকার সামজুজ্জামানের বাড়িতে বসবাস করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রমজান মিয়া ভ্যান চালিয়ে বিভিন্ন মুদিমনোহরী দোকানে বেকারি পণ্য পাইকারি বিক্রি করে আসছিলেন।

বুধবার বেলা ১১টার দিকে বেকারির পণ্য নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় পৌঁছালে রবিন টেক্সটাইল কোম্পানির একটি স্টাফ বাস ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা মারে। এসময় ভ্যানটি দুমরে-মুচরে গিয়ে ঘটনাস্থলেই রমজান মিয়ার মৃত্যু হয়। ঘাতক বাস আটক করলেও চালক-হেলপার পালিয়ে যায়।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930