বিজিবি ফের টেকনাফের নাইট্যংপাড়া থেকে মালিক বিহীন ১ লক্ষ ৪৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে । এ অভিযানে ইয়াবা সম্পৃত্ত কাউকে আটক করতে পারেনি।

জানা যায়, বিশ্বস্থ গোয়েন্দা তথ্যের মাধ্যমে মায়ানমার হতে ইয়াবার একটি চালান টেকনাফ পৌর এলাকা নাইট্যংপাড়া রেষ্ট হাউজ বরাবর এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপির হাবিলদার মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ২২ মে রাতে ঐ স্থানে ওৎ পেতে থাকে। এসময় নাফ নদীর পাড় দিয়ে কয়েকজন লোককে আসতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে ইয়াবা পাচারকারীরা পার্শ্ববর্তী গ্রামের দিকে দৌড়ে পালিয়ে যায়। পলানোর সময় রাস্তায় ২টি বস্তা ফেলে যায়। পরে তাদের ফেলে যাওয়া বস্তা থেকে ৪ কোটি ৩২ লক্ষ টাকা মূল্যমানের ১ লক্ষ ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক এসএম আরিফুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031