সরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) অর্থনীতিতে ভারসাম্য রক্ষায় তিনটি সংস্কার দরকার বলে মনে করে। এগুলো হলো- সঞ্চয়পত্রের সুদের হার সমন্বয় করা, মুদ্রা বিনিময় হার সামঞ্জস্যপূর্ণ করা এবং জ্বালানি তেলের দাম কমানো। এছাড়া ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়াতে ব্যাংকিং খাতে সংস্কার ও রাষ্ট্রীয় বিনিয়োগের গুণগত মান নিশ্চিতে রাজনৈতিক সিদ্ধান্ত। অন্যদিকে আগামী নির্বাচনকে সামনে রেখে অর্থপাচার বেড়ে যাওয়ার আশঙ্কা করেছে সংস্থাটি। শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত বাংলাদেশের অর্থনীতি (তৃতীয় অন্তর্বতীকালীন পর্যালোচনা) শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে সংস্থাটি। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক তৌফিকুল ইসলাম খান। প্রবন্ধে সুপারিশ করা হয়, নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইনে নতুন হার ১২ শতাংশে নামানো উচিত। একবারে না হলেও ধাপে ধাপে ভ্যাট কমিয়ে আনা যেতে পারে। নতুবা এই নতুন ভ্যাট আইন উৎপাদক ও ভোক্তার ওপর চাপ বাড়াবে। বলা হয়েছে, কোনো দাম না বাড়িয়ে ভ্যাটসহ বিদ্যুতের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা উচিত। স্থানীয় শিল্প সুরক্ষায় সম্পূরক শুল্ক বহাল রাখার সুপারিশও করেছে সিপিডি। এ ছাড়া পেট্রোলিয়াম পণ্য, সিমেন্ট ও মোবাইল ফোন সেবার ওপর সম্পূরক শুল্ক না বসানোর সুপারিশ করে এই গবেষণা প্রতিষ্ঠান। এছাড়া আয়করের নিম্নতম স্তরটি ১০ শতাংশের পরিবর্তে সাড়ে ৭ শতাংশ করার সুপারিশ করেছে সিপিডি। সামষ্টিক অর্থনীতি নিয়ে সিপিডির বিশেষ ফেলো ড. দেবপিয় ভট্টাচার্য বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হচ্ছে, শিল্পের উন্নতি হচ্ছে। কিন্তু সেভাবে কর্মসংস্থান হচ্ছে না। তিনি উদাহরণ দিয়ে বলেন, যে পরিমাণ তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানি হচ্ছে, সেই অনুসারে কর্মসংস্থান হচ্ছে না। তিনি বলেন, অর্থনীতিকে অতিমাত্রায় প্রবৃদ্ধি নির্ভর দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে। এটি অর্থনীতির অত্যন্ত খ-িত ও অসম্পূর্ণ চিত্র। সবচেয়ে দুস্থ মানুষটি অর্থনীতি থেকে কতটা পেল, সেটা বিবেচ্য হওয়া উচিত। বিনিয়োগ সম্পর্কে দেবপ্রিয় বলেন, ব্যক্তি খাতের বিনিয়োগের ব্যূহ ভেদ করতে পারছি না। জিডিপিতে যে বাড়তি বিনিয়োগ আসছে, তা রাষ্ট্রীয় বিনিয়োগ থেকে আসছে। ভোগের ক্ষেত্রে অতিরিক্ত অংশটি আসছে, তাও রাষ্ট্রের ভোগ। ভোগ ও বিনিয়োগের ক্ষেত্রে এই মুহূর্তে অর্থনীতি ধাবিত হচ্ছে রাষ্ট্র দিয়ে। ব্যক্তি খাতে বিনিয়োগের দুর্বলতা সম্পর্কে তিনি বলেন, অবৈধ উপায়ে অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে। নির্বাচন যত সামনে আসবে, অর্থ পাচার তত বাড়বে। আবার আফ্রিকার দেশগুলোতে বিনিয়োগই বেশি লাভজনক মনে করেন এ দেশের ব্যবসায়ীরা। পুঁজি দুর্ভিক্ষের দেশ এখন পুঁজি রপ্তানির দেশে পরিণত হচ্ছে। আর ব্যয়বহুল ভোগ কাঠামোর দিকে যাচ্ছি। এর উদাহরণ এ দেশে বিএমডব্লিউ ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি বিক্রিতে এশিয়ায় পঞ্চম বাংলাদেশ।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728