‘দ্য মহাভারত’ ছবিটির জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। কবে ছবিটি তৈরি হবে ও মুক্তি পাবে তা জানার জন্য তিনি ইতিমধ্যে ছবির প্রযোজকের সঙ্গে যোগাযোগও করেছেন বলে খবর।

মালয়ালি সুপারস্টার মোহনলালের ড্রিম প্রজেক্ট ‘দ্য মহাভারত’। প্রধানমন্ত্রী মোদি এই ছবির প্রযোজক বি আর শেট্টিকে একটি চিঠি লিখেছেন বলেও জানা গেছে, যেখানে এই ছবি তৈরিতে পূর্ণ সাহায্যের আশ্বাস দেয়া হয়েছে।

জানা গেছে, এই ছবির প্রযোজনা সংস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিল। প্রধানমন্ত্রীর দফতর সেই চিঠির উত্তরে দেখা করার সম্মতি দিয়ে সাহায্যের আশ্বাস দেয়। বিশ্বের বিভিন্ন ভাষায় নির্মিত হবে ‘দ্য মহাভারত’।

ভারতীয় সিনেমার ইতিহাসে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় বাজেটের ছবি। আরব আমিরাতের ভারতীয় ব্যবসায়ী বি আর শেট্টি ‘দ্য মহাভারত’ তৈরির জন্য প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন। পরিচালক ভি এ শ্রীকুমার মেননের নির্দেশনায় ছবিটি তৈরি হবে দুটি পর্বে। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে শুরু হবে শুটিং। ছবির প্রথম ভাগটি ২০২০ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ভাগটি তার ৯০ দিন পর।

প্রযোজক জানান, এই ছবিতে বহু নামজাদা ভারতীয় ও বিদেশি অভিনেতা-অভিনেত্রীকেও দেখা যাবে। শোনা যাচ্ছে, ছবিতে ভীমের চরিত্রে দেখা যাবে মালয়ালি সুপারস্টার মোহনলালকে। তিনিই এই ছবি তৈরি করা নিয়ে প্রথম পর্যায়ে এগিয়ে এসেছিলেন। ইতিমধ্যে কমল হাসান ও অমিতাভ বচ্চনের সঙ্গেও কথা হয়েছে বলে খবর। তবে তারা এই ছবিতে অভিনয় করতে রাজি হয়েছেন কি না তা এখনো জানা যায়নি।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031