ট্রাকের ধাক্কায় সেইফ লাইন পরিবহনের মোঃ সিরাজুল ইসলাম নামে এক যাত্রী নিহত হয়েছেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে। এ ঘটনায় অাহত হয়েছে আরও ৭ জন।

আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সড়কদুর্ঘটনাটি ঘটে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশান লিডার কৃষ্ণ প্রাসাদ জানান, চট্টগ্রামমূখি একটি সেইফ লাইন পরিবহনের যাত্রীবাহী গাড়ি (চট্টমেট্টো-ছ ১১-৩৩৩৫) বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় সামনে অতিক্রম করার এসময় একই দিক থেকে আসা একটি দ্রুতগামী অজ্ঞাত ট্রাক গাড়িটির পেছন থেকে সোজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে সেইফ লাইন পরিবহনের যাত্রী ৮ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আইভি জানান, আহত ৮ জনের মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। অপর ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে দ্রুত চমেকে প্রেরণ করা হয়েছে।

এদিকে চমেকে দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ মোঃ জহিরুল হক ভূইয়া সিটিজিনিউজকে বলেন ,গুরুত্বর আহতদের হাসপাতালে আনার পর মোঃ সিরাজুল হক নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031