র‌্যাব-৭ অভিযান চালিয়ে একটি একে-২২ এসএমজি দুইটি ওন শ্যুটারগান ও ১৩ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ফটিকছড়ি উপজেলার আজাদী বাজার এলাকায়। শনিবার(আজ) বিকেলে সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল।

গ্রেপ্তারকৃতের নাম মো. শাহনেওয়াজ কাওছার (২৮)। তাঁর বাড়ি উপজেলার আজাদী বাজার ধর্মপুর গ্রামে। তার পিতা মুক্তিযুদ্ধা আবদুস সালাম ।

চট্টগ্রামের র‌্যাব-৭ এর জৈষ্ঠ্য সহকারি পরিচালক (এএসপি) মো. আমিরুল¬াহ জানান, গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় অস্ত্রসহ ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মপুরের আজাদী বাজারের একটি দোকান থেকে অস্ত্রসহ শাহনেওয়াজ কাওছার (২৮)কে গ্রেফতার করে র‌্যাব। শাহনেওয়াজ দীর্ঘদিন প্রবাসে ছিলেন। স¤প্রতি দেশে আসনে। এলাকাবাসীর ধারণা দেশে এসে তিনি অস্ত্র ব্যবসায় জড়িয়ে পড়েন

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930