ভারত শুরুতেই উইকেট হারালেও পরে শিখর ধাওয়ান ও বিরাট কোহলির ব্যাটে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার দেয়া ১৯২ রানের জয়ের টার্গেটে এখন ব্যাট করছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২৪ ওভারে এক উইকেট হারিয়ে ১১৫ রান।

ভারত ব্যাটিংয়ে নেমে আজ দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায়। ইনিংসের ষষ্ঠ ওভারে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের হাতে ক্যাচ বানিয়ে রোহিত শর্মাকে ফিরিয়ে দেন পেসার মরনি মরকেল। তার ব্যক্তিগত সংগ্রহ ১২ রান।

জিতলেই সেমি, হারলেই বিদায়। এমন সমীকরণ সামনে রেখে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে আজ মুখোমুখি হয়েছে সাউথ আফ্রিকা ও ভারত। লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৪.৩ ওভারে ১৯১ রান সংগ্রহ করে অলআউট হয়ে গেছে এবি ডি ভিলিয়ার্সরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন কুইন্টন ডি কক। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন ফাফ ডু প্লেসিস। ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার ২টি, জ্যাসপ্রীত বুমরাহ ২টি, রবীচন্দ্রন অশ্বিন ১টি, হার্দিক পান্ডে ১টি ও রবীন্দ্র জাদেজা ১টি করে উইকেট নেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031