সড়ক দুর্ঘটনায় ৩ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১১ জুন) বিকাল ৫টার দিকে হালিশহর টোল রোডে এ দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় ।

নিহতরা হলেন, নগরীর ডবলমুরিং থানার পূর্ব মাদারবাড়ির নছু মালুম মসজিদ এলাকার মো. কামরুজ্জামানের আমেরিকা প্রবাসী দুই সন্তান আকতার বিন জামান (২৯) ও জাওয়াত বিন জামান (২৭) এবং তাদের ফুফাতো ভাই সাদমান আলম (১৯)।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রাইভেটকারটি টোল রোড দিয়ে বন্দরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে আমেরিকা প্রবাসী দুই ভাই ঘটনাস্থলে মারা যান। আহতাবস্থায় তাদের এক ফুফাতো ভাইকে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে নেয়ার পর রাতে মারা যান। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করেছে।’

ইরশাদের চাচা শামসুল হুদা মিন্টু জানান, ইরশাদ ও জিয়াদ যুক্তরাষ্ট্র প্রবাসী। তবে জিয়াদ কিছুদিন ধরে দেশে থাকছিলেন।রোববার তারা দুই ভাই তাদের ফুফাত ভাই সাদমানকে নিয়ে টোল রোডে বেড়াতে গিয়েছিলেন ।

তিনি বলেন, “জিয়াদ গাড়ি চালাচ্ছিল। টোল রোড জালিয়া পাড়া এলাকায় তাদের প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ইরশাদ ও জিয়াদ ঘটনাস্থলে মারা যায়।”

হাসপাতালে নেওয়ার পর সাদমান মারা যান। তিনি চট্টগ্রাম পাবলিক কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031