ভারী বৃষ্টিপাত হচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে রবিবার মধ্যরাত থেকে। এতে নগরীর বেশিরভাগ এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। কোথাও ছিল হাঁটুসমান পানি; কোথা জমেছিল কোমর সমান। সব মিলিয়ে নগরী পানিতে থৈ থৈ করেছে। এতে চরম ভোগান্তির শিকার হন নগরবাসী। বিশেষ করে পেশাজীবী ও শিক্ষার্থীদের দুর্ভোগ ছিল সীমাহীন।

অব্যাহত ভারী বৃষ্টিপাতে নগরীর নিম্নাঞ্চল বিশেষ করে আগ্রাবাদ, সিডিএ আবাসিক, শান্তিবাগ, হালিশহর, ছোটপুল, চকবাজার, বাকলিয়া, কাতালগঞ্জ, দুই নম্বর গেটসহ কোথাও কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর সমান পানি জমে গেছে।

জলাবদ্ধতার কারণে সড়কজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। খানাখন্দে ভরা বেশিরভাগ রাস্তা ডুবে থাকায় পথে পথে বিকল হয়েছে গাড়ি। বেশ কয়েকটি স্থানে রিকশা উল্টে আহত হয়েছেন যাত্রীরা। এদিকে ভারি বর্ষণে চট্টগ্রাম সমুদ্রবন্দরে পণ্য খালাসে বিশেষ সতর্কতা অবলম্বন বন্দর কর্তৃপক্ষ।

সোমবার (১২ জুন) সকাল নয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস ১৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করছে। এর আগে সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড হয় ৮২ মিলিমিটার।

আবহাওয়া অফিসের ডিউটি অ্যাসিস্ট্যান্ট মাহমুদুল আলম  জানান, মৌসুমি নিম্নচাপের কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।, দুপুর নাগাদ চট্টগ্রামে একটানা ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর থেমে থেমে ভারী বৃষ্টি হবে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031