৫৬ বছর বয়সী  রোহিনী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিমানে এক নারী সহযাত্রীকে যৌন হয়রান করার অভিযোগে ভারতের দিল্লি পুলিশ। এ ঘটনা ঘটেছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই)। অভিযোগে বলা হয়েছে বিমান সংস্থা ইন্ডিগো’র একটি ফ্লাইট হায়দরাবাদ থেকে দিল্লি যাচ্ছিল। এতে এক নারী সহযাত্রীর পাশে সিট পড়ে রোহিনীর। বিমানটি দিল্লি থেকে হায়দরাবাদে যাচ্ছিল। নারী সহযাত্রী পুলিশে অভিযোগ দিয়ে বলেছেন, তিনি বিমানে তার আসনে বসার পর পরই ওই পুরুষ সহযাত্রী তার সঙ্গে আপত্তিকর আচরণ শুরু করেন। এক পর্যায়ে নিজে নিজেই অশালীন কর্মকা-ে লিপ্ত হন। আপত্তিকর মন্তব্য করতে থাকেন তাকে লক্ষ্য করে। এ সময় মারাত্মক অস্বস্তিকর অবস্থায় পড়েন ওই নারী। তিনি বাধ্য হয়ে ক্রুদের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের কাছে অভিযোগ দেয়ার পর তার আসন পাল্টে দেয়া হয়। এরই মধ্যে রোহিনীকে বাথরুমে গিয়ে পরিচ্ছন্ন হয়ে নিতে বলা হয়। বিমানটি দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর পরই ওই নারী পুলিশে অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাকে রোহিনী নামে পরিচয় দেয়া হচ্ছে। তিনি রমেশ চাঁদ এলাকার বাসিন্দা।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930