চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় দোকান কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম আরিফুর রহমান (২৫)। মঙ্গলবার সকালে নগরের খুলশী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

খুলশী থানা-পুলিশ জানায়, ২২ বছর বয়সী এক বিদেশি ছাত্রী আজ সকালে খুলশী থানায় ধর্ষণের মামলা করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়-সংলগ্ন একটি দোকানে কেনাকাটা করার সুবাদে আরিফুরের সঙ্গে তার পরিচয় হয়। সোমবার রাতে একটি রিসোর্টে নিয়ে গিয়ে যুবকটি তাকে ধর্ষণ করেন।

জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বলেন, ধর্ষণের শিকার বিদেশি ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মামলা করার পরপরই পুলিশ আসামিকে গ্রেপ্তার করেছে। পরে আদালতে হাজির করা হলে চট্টগ্রাম মহানগর হাকিম মো. আল ইমরান খান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031