চঞ্চল চৌধুরী দুই পর্দায় ব্যস্ত জনপ্রিয় ও শক্তিমান অভিনেতা। গল্পের প্রয়োজনে কত ধরনের চরিত্রেইনা তাকে অভিনয় করতে হয়। তার দাম্পত্য জীবন প্রায় দশ বছরের। কিন্তু নেই কোন সন্তান। আর তার দায়ভার চাপান স্ত্রী হামিদার উপর। সন্তান না হওয়াকে উসিলা করে গ্রামের অন্য একটি মেয়ে ছবির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন চঞ্চল। তাই বউকে ডির্ভোস দিয়ে ছবিকে ঘরে তুলতে চান তিনি। গল্পটি চঞ্চল চৌধুরীর বাস্তব জীবনের নয়। ‘উসিলা’ নামের ঈদের একটি বিশেষ নাটকে এমন একটি চরিত্রে দেখা যাবে তাকে। নাটকটি আজ সন্ধ্যা ৬ টায় গাজী টিভিতে প্রচার হবে। বৃন্দাবন দাসের রচনায় এটি পরিচালনা করেছেন দীপু হাজরা। চঞ্চল চৌধুরী ছাড়াও এতে আরো অভিনয় করেছেন শাহনাজ খুশী, ইভানা, জামিল হোসেন, মাসুদ রানা মিঠু, আশরাফ রবি প্রমুখ। নাটকটি প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, এর গল্পটি এক কথায় অসাধারণ। আমার অনেক ভালো লেগেছে অভিনয় করে। আর দীপু হাজরার পরিচালনায় এর আগেও ৫টি নাটকে অভিনয় করেছি। সেহেতু তার সঙ্গে ক্যামিষ্ট্রটা আমার ভালোই। দীপু হাজরা বলেন, বৃন্দাবন দার লেখার ব্যাপারে মন্তব্য করার মতো সৎ সাহস আমার নাই। তবে এটুকু বলতে পারি দাদার এর আগেও  বেশ কয়েকটি নাটক আমি নির্মাণ করেছি। কোনোটির সঙ্গে কোনোটির গল্পের কোনো মিল নাই। এবারও তাই হয়েছে। আশা করি এই ঈদে দর্শক ভিন্ন কিছু দেখতে পাবেন। ‘উসিলা’ নাটকটি আজ সন্ধ্যা ৬ টায় প্রচার হবে গাজী টিভিতে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031