পর্তুগাল ইউরোপের চ্যাম্পিয়ন হিসেবে হট ফেভারিট তকমা নিয়ে ফিফা কনফেডারেশন্স কাপে অংশগ্রহণ করে । কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর দলটি ফাইনালে উঠতে ব্যর্থ হয়। সেমিফাইনালে চিলির কাছে টাইব্রেকারে ৩-০ গোলে হারে তারা। অন্য সেমিতে মেক্সিকোকে হারিয়ে ফাইনালে ওঠে জার্মানি। এতে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে মুখোমুখি হয় পর্তুগাল ও মেক্সিকো। সেখানে মেক্সিকোকে শ্বাসরুদ্ধকর ম্যাচে ২-১ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে পর্তুগাল। টুর্নামেন্টে তৃতীয় হয়েই গার্বিত বলে জানালেন ম্যাচ জয়ের নায়ক ডিফেন্ডার পেপে। ম্যাচ শেষে পেপে বলেন, ‘আমরা ফাইনালে খেলতে চেয়েছিলাম। তবে সেমিফাইনালে হেরে যাওয়ায় সেটা সম্ভব হয়নি। এতে তৃতীয় স্থান নির্ধানী ম্যাচে আমাদের সেরাটা দেখানো প্রয়োজন ছিল। ম্যাচটি অনেক কঠিন ছিল। আমাদের আক্রমণভাগ খুব ভাল খেলেছে। আমরা সেটা খেলাটা দিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়েই গর্বিত।’ এদিন ম্যাচের তিনটি গোলই আসে পর্তুগালের ফুটবলারদের কাছ থেকে। মস্কোতে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। আর দ্বিতীয়ার্ধে পর্তুগালের নেতোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় প্রতিপক্ষ মেক্সিকো। এই আত্মধাতী গোলেই পর্তুগালের সর্বনাশ হতে বসেছিল। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল মেক্সিকো। কিন্তু যোগ করা সময়ে অবিশ্বাস্যভাবে দুই গোল করে পর্তুগাল। ৯১ মিনিটে পর্তুগালকে দারুণভাবে সমতায় ফেরান রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার পেপে। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পেনাল্টিতে পর্তুগালের ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন আদ্রিয়েন সিলভা। যমজ সন্তানের বাবা হওয়ার কারণে দেশে ফেরেন ক্রিস্টিয়ানো রোনালদো। এতে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে পর্তুগালের হয়ে খেলতে পারেননি রিয়াল মাদ্রিদের এ উইঙ্গার।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031