বাংলাদেশি স্বামী লাভলু মালয়েশিয়ার এক নারীকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ফেলে পালিয়ে গেছেন  ।

শনিবার বিকেলে নূর সোহাফা (৪৬) নামের ওই নারীকে পতেঙ্গা থানায় হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ। রোববার আদালতে হাজির করা হলে মহানগর হাকিম হারুনর রশিদ তাকে নিরাপত্তা হেফাজতে পাঠানোর আদেশ দেন।

পতেঙ্গা থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া বলেন, মালয়েশিয়া যাওয়ার কথা বলে লাভলু স্ত্রীকে নিয়ে চট্টগ্রাম আসেন। কিন্তু বিমানবন্দরে আসার পর তার (সোহাফা) পাসপোর্টসহ সব কাগজপত্র নিয়ে লাভলু উধাও হন। ওই নারী জানিয়েছেন- ফরিদপুরের বাসিন্দা লাভলুর সঙ্গে মালয়েশিয়ায় তার বিয়ে হয়। লাভলুর সঙ্গে এক মাস আগে তিনি বাংলাদেশে আসেন। এ তথ্য ছাড়া ওই নারী কিছু জানাতে পারেননি।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, মহানগর হাকিম হারুনর রশিদ মালয়েশিয়ার ওই নারীকে নিরাপত্তা হেফাজতে পাঠানোর আদেশ দেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031