সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে (সিএআর) যাত্রীবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ৭৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭২ জন।

গত মঙ্গলবার (৪ জুলাই) রাজধানী বাঙ্গুই থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে বাম্বারি শহরের বাইরের একটি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার (৫ জুলাই) প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ট্রাকটিতে ধারণক্ষমতার অনেক বেশি যাত্রী উঠে সাপ্তাহিক একটি বাজারে যাচ্ছিলেন। পথে বাম্বারির ১০ কিলোমিটার অদূরের একটি এলাকায় এটি দুর্ঘটনায় পতিত হয়।

বাম্বারির ইউনিভার্সিটি হসপিটালের প্রধান চিকিৎসক চ্যাম্বারলাইন বামা সংবাদমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত ৭৮ জন নিহত ও ৭২ জন আহত হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। বেশিরভাগ লোক ঘটনাস্থলেই মারা গেছেন। কিছু মারা গেছেন হাসপাতালে নেওয়ার পথে, আর কিছু হাসপাতালে।

বাম্বারির একজন সংসদ সদস্য সংবাদমাধ্যমকে বলেন, ট্রাকটি অনেক বেশি যাত্রীবোঝাই ছিল এবং এটি চলছিলও স্বাভাবিক গতির চেয়ে অনেক বেশি বেগে। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে ট্রাকটি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031