দুই বাসের সংঘর্ষে দুইজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে মাগুরা সদর উপজেলায় । আহতদের মধ্যে ১১জনকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা–ঝিনাইদহ মহাসড়কের আলমখালীতে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান ঢাকাটাইমসকে জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা ডিলাক্সের একটি বাস আলমখালী এলাকায় পৌঁছে সামনের চাকা (টায়ার) ফেটে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা খায়। একই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সোনারতরী  নামে অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত ও দুই বাসের কমপক্ষে ২০ যাত্রী আহত হন।

নিহতদের মধ্যে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার কানইডাঙ্গা গ্রামের আব্দুর রউফের ছেলে হাবিুবুর রহমান স্বপন। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের মধ্যে ১১জনকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছেন- সাগর, জাফর, হানিফ, মুকুল, ফারুক, জাহাঙ্গীর, মিঠুন, সালাম, আশিক, মানিক এবং জাহিরুল।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031