তামিম ইকবাল দারুণ ফর্মে রয়েছে টাইগার ওপেনার । সর্বশেষ আইসিসি মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিল দুর্দান্ত ফর্মে। ওই টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। টুর্নামেন্ট চলাকালীন সময়েই প্রস্তাব পেয়েছিলেন ইংলিশ কাউন্টিতে খেলার। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে এসেক্স ঈগলসের হয়ে খেলবেন এই দেশ সেরা ওপেনার।

শুক্রবার (১৪ জুলাই) থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের এই আসরে যোগ দিতে শনিবার (০৮ জুলাই) সকালে দেশ ছেড়েছেন তামিম ইকবাল।

দেশ ছাড়ার আগে উচ্ছ্বাসিত বাংলাদেশ দলের এই হার্ট হিটার জানান, ‘আমি এর আগেও কাউন্টি ক্রিকেট খেলেছি এবং কাউন্টি ক্রিকেট খেলা যেকোন ক্রিকেটারই স্বপ্ন। কাউন্টি ক্রিকেট থেকে ভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করা যায়। আমার বিশ্বাস এসেক্সের হয়ে খেলা আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা হবে এবং সেটি আমার ব্যাটিংয়েও কাজে দিবে। আমি কাউন্টি ক্রিকেটে অংশ নিতে এখনো উচ্ছ্বাসিত। আমার প্রধান লক্ষ্য থাকবে ভালো খেলা এবং দলের চাহিদা মতো খেলা।’

এর আগেও কাউন্টি ক্রিকেট খেলেছেন এই দেশ সেরা ওপেনার। ২০১১ সালে নটিংহ্যামশায়ারের হয়ে খেলেছিলেন পাঁচটি ম্যাচ।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031