উদ্ধারকর্মীরা ইতালির নেপলসের কাছে একটি ৫ তলা ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে ৮জন চাপা পড়েছেন বলে বলছেন । এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে এ ঘটনা ঘটেছে সমুদ্র উপকূলীয় শহর টোরে আনুনজিয়াতায়। প্রতœতাত্ত্বিক স্থাপনা পম্পেই থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে এর অবস্থান। বার্তা সংস্থা এএনএসএ প্রত্যক্ষদর্শীয়দের উদ্ধৃতি দিয়ে বলছে, স্থানীয় সময় শনিবার সকাল ৬টার দিকে ভবনটি ধসে পড়ে। তবে কোনো বিস্ফোরণের শব্দ হয় নি। এর কিছুক্ষণ আগে ভবনটির কাছ দিয়ে যাওয়া রেল লাইন দিয়ে একটি রেলগাড়ি গিয়েছে বলে জানা গেছে। সে জন্যই নাকি অন্য কোনো কারণে ভবনটি ধসে পড়েছে তা নিশ্চিত করে কেউই বলতে পারছে না। যেসব ছবি সেখান থোকে পাওয়া যাচ্ছে তাতে দেখা যায় ওই ভবনটি আংশিক ধসে পড়েছে। কিছু অংশ এখনও দাঁড়িয়ে আছে। খালি হাতে প্রায় ৩০ জন উদ্ধারকর্মী ধ্বংসাবশেষ সরাচ্ছেন। অগ্নিনির্বাপক বাহিনী ভবনটির বাকি অংশকে সুরক্ষিত রাখার জন্য চেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে এর চেয়ে বিস্তারিত কিছু জানা যায় নি।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031