বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে দুই নারী ও এক শিশু নিহত হয়েছেন রাজবাড়ীতে। এ দুর্ঘটনায় অন্তত আরো ১২ জন আহত হয়েছেন।

রবিবার দুপুর ১টার দিকে জেলার দৌলতদিয়া-খুলনা মহাসড়কের সদর থানার মোকবুলের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবী হোসেন খান জানান, ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস মোকবুলের দোকান এলাকায় এলে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকআপেরভ্যানের সাথে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি জানান, নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। বাস এবং পিকআপ দুটি জব্দ করা হলেও চালকদ্বয় পলাতক রয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930