সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সাবেক স্ত্রী রেহান অভিযোগ তুলেছেন যে, তাদের ঘর ভাঙার পেছনে ভূমিকা রেখেছেন মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। কিন্তু রেহানের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিশা।

এবার তাদের এ ইস্যু নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন হাবিব ওয়াহিদ। পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-

আমাকে নাকি কিছু সাংবাদিক ভাইয়েরা খুঁজে পাচ্ছেন না! আমি এখন অস্ট্রেলিয়াতে অবস্থান করছি কনসার্ট এর জন্য। কিছুটা দুক্ষজনক (দুঃখজনক) যে একটা বিষয় নিয়ে আবারও কথা বলতে হচ্ছে। আপনাদের করা একটা নিউস (নিউজ) দেখলাম।

যেখানে বলা হয়েছে যে তানজিন তিশার কারণে আমার সাথে রেহান এর ডিভোর্স হয়। কথাটি ঠিক নয়, কারণ এক হাতে তালি বাজে না। তানজিন তিশার সাথে আমার কি সম্পর্ক সেটা একান্তই আমার ব্যাক্তিগত বিষয়।

এবং এটি নিয়ে কিছু বলতে আমি বাধ্য না, এবং কেনই বা আমার ডিভোর্স এর কয়েক মাস পর এসব কথা রেহানই বা বললো এটাও আমার কাছে আশ্চর্যজনক।

বলার হলে আরো আগেই বলতো। ডিভোর্স এর কারণ যাই এ হোক না কেন আমি তো জোর করে ডিভোর্স করতে বলিনি তাকে। সমঝোতার মাধ্যমেই তা হয়। তাহলে এখন এতো কাদা ছোড়াছোড়ি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031