বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে চট্টগ্রামের লোহাগাড়ায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান বলেন, “ওটা ছিল বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান। দুজন পাইলট ছিল, তারা অক্ষত আছেন।”

লোহাগাড়া থানার ওসি মো. শাজাহান বলেন, মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে বড় হাতিয়ার ফরিদারঘোনায় দুর্গম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। “বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সেখানে বিধ্বস্ত হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।” তাৎক্ষণিকভাবে এর বেশি তথ্য দিতে পারেননি তিনি।

ওই বিমানে থাকা উইং কমান্ডার কামরুল ও স্কোয়াড্রন লিডার নাজমুল প্যারাশুট ব্যবহার করে বেরিয়ে আসেন বলে বাহিনীর একজন কর্মকর্তা জানান। আইএসপিআরের সহকারী পরিচালক নূর ইসলাম জানান, ইয়াক-১৩০ মডেলের ওই প্রশিক্ষণ বিমানটি কেন বিধ্বস্ত হল, সে বিষয়ে এখনও কিছু জানতে পারেননি তারা।

তিন হাজার কিলোগ্রাম গোলাবারুদ বহনে সক্ষম এই উড়োজাহাজ প্রশিক্ষণের পাশাপাশি যুদ্ধকালীন সময়ে আকাশ প্রতিরক্ষা, প্রয়োজনে আক্রমণেও ব্যবহার করা যায়। বাংলাদেশ বিমানবাহিনীতে রা‌শিয়ার তৈরি কমব্যাট প্রশিক্ষণ বিমান ইয়াকভলেভ ইয়াক-১৩০ এর প্রথম কমিশনিং হয় ২০১৫ সালে।

 

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31