মিরসরাই ট্রাজেডির ৬ বছর কালের গ্রোতে হারিয়ে গেছে । বাংলার বুকে সবচেয়ে ভয়াবহ মিরসরাই ট্রাজেডির ৬তম মৃত্যুবার্ষিকী আজ। সেই ভয়াবহ করুণ ঘটনাটি ঘটেছিল ২০১১ সালের ১১ জুলাই সোমবার দুপুরে দেখে খেদেছিল পুরো বিশ্ব।

উপজেলার বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী নিয়ে মিনিট্রা ডোবায় উল্টে গিয়ে ৪৩ জন ছাত্রসহ ৪৫ প্রাণের অকাল মৃত্যুর বিনিময়ে রচিত হয় মিরসরাই ট্রাজেডি নামক একটি করুণ অধ্যায়ের। যা আজও সন্তান হারা পিতা-মাতারা প্রিয় পুত্রকে হারানোর বেদনা ভুলতে পারছেন না। পিতা-মাতারা পুত্রের রেখে যাওয়া স্মৃতির মাঝে খুঁজে বেড়ায় হারানো সন্তানকে। মিরসরাই ট্রাজেডি দুর্ঘটনাস্থলে ৫ বছর পর নির্মাণ হয়েছে স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’।

আজ মঙ্গলবার মিরসরাই ট্রাজেডির বার্ষিকীতে বিভিন্ন সংগঠনের রয়েছে কর্মসূচি। আবুতোবার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এবারে ট্রাজেডির দিবসে সকাল ১০টা থেকে খতমে কোরআন ও অন্য ধর্মাবলম্বীদের জন্য ভিন্ন প্রার্থনার আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

আবুতোরার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক বলেন, সকাল ৮টায় বিশেষ দোয়া ও প্রার্থনা, সকাল ৯টায় কালো ব্যাজ ধারণ, সকাল ১০টায় শোকর‌্যালি, সাড়ে ১০টায় আবেগ থেকে অন্তিমে গিয়ে পুস্পস্তবক অর্পণ, সকাল ১১টা থেকে স্মৃতিচারণ ও আলোচনা সভা। দুপুর ১২টায় জেয়াফত অনুষ্ঠিত হবে।

 

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930