পুলিশ অভিনয়ের সুযোগ করে দেয়ার কথা বলে গাজীপুর থেকে সাভারে এনে আটকে রেখে দুই মডেলকে রাতভর ধর্ষণ মামলার প্রধান আসামী ও ঘটনার মূল নায়ক গোয়েন্দা পুলিশের (ডিবি) সোর্স লিটনমন্ডলকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন চর খালশি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গণর্ষনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোকাররম হোসেন ও মিজানুর রহমাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে দুইদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পুলিশ জানায়, সাভারের সোবানবাগ এলাকায় অবস্থিত লিজেন্ড কলেজের অফিস কক্ষে দুই মডেলকে ডেকে এনে ধর্ষনের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী লিটন মন্ডল ঘটনার পর থেকেই পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে মানিকগঞ্জের দৌলতপুর থানাধীন চরখালশি এলাকায় অভিযান চালিয়ে লিটন মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। এর আগে পুলিশ একই মামলায় আরও দুই আসামীকে গ্রেফতার করা হয়। গত শনিবার সকালে তাদেরকে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত তাদেরকে ২ দিনের রিমান্ড মুঞ্জুর করেন। তবে রিমান্ডে কি ধরনের তথ্য পাওয়া গিয়েছে কিংবা গ্রেফতারকৃত নিরাপত্তা কর্মীরা ঘটনার সাথে সংশ্লিষ্ট কিনা সে ব্যাপারে কিছুই জানাননি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সরোয়ার্দি হোসেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীনুল কাদির লিটনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ধর্ষণ মামলার এজাহারে বলা হয়েছে উত্তরার মা মিউজিক ভিশনের এক মডেল তরুনীর সঙ্গে গত তিন মাস আগে গোয়েন্দা পুলিশের (ডিবি) সোর্স লিটন মন্ডলের মোবাইলফোনে তার পরিচয় ঘটে। একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ন সম্পর্ক গড়ে উঠে। এ সুযোগে লিটন মন্ডল গত বৃহস্পতিবার বিকেলে মডেলিংয়ে অভিনয় করানোর কথা বলে গাজীপুরের কোনাবাড়ী থেকে ফোন করে তাকে ও তার এক বান্ধবিকে সাভারে ডেকে নিয়ে আসে। দীর্ঘক্ষন তাদেরকে লিজেন্ড কলেজের অফিস কক্ষে বসিয়ে রাখার পর রাতে আসামীরা তাদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষন করে। এঘটনায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে- লিজেন্ড কলেজ ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই নিরাপত্তা কর্মী মোকাররম হোসেন (১৮) মিজানুর রহমান (২৭) গ্রেফতার করলেও পলাতক ছিল প্রধান আসামী লিটন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930