ইরাকের নিনেভা প্রদেশে আইএসের একটি সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল সুমারিয়া নামে একটি টেলিভিশন চ্যানেল। জঙ্গিগোষ্ঠী ইসলামি স্টেট(আইএস)’র প্রধান আবু বকর আল বাগদাদির নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে।

এ সূত্র জানিয়েছে, সংক্ষিপ্ত বিবৃতিতে আবু বকর আল বাগদাদি নিহত হওয়ার খবরটি উল্লেখ করেছে।এ ছাড়া, আইএসের কথিত নতুন ‘খলিফা’র নামও এতে ঘোষণা করা হয়েছে।

২০১৪ সালে শেষবার সংবাদ মাধ্যমের সামনে এসেছিলেন বাগদাদি। সে সময়ে তিনি মধ্যপ্রাচ্য কথিত খেলাফত সৃষ্টির ঘোষণা দিয়েছিলেন। তারপরও অনেকবার সংবাদ মাধ্যমে তার মৃত্যু সংবাদ প্রকাশিত হয়েছে। অবশ্য সে সব খবরের সত্যতা প্রমাণিত হয়নি।

কিন্তু গত ১৬ জন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির অ্যারোস্পেস বা বিমানমহাকাশ বাহিনীর হামলায় নিহত হয়েছেন আইএস প্রধান আবু বকর আল বাগদাদি।মে মাসের শেষ দিকে রাকার উপকণ্ঠে এ হামলা চালানো হয়েছিল।

জুন মাসের ২৯ তারিখে রাশিয়া জানায়, বাগদাদি নিহত হওয়ার বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া গেছে।

এর আগেও বেশ কয়েকবার বাগদাদির মৃত্যুর খবর প্রচারিত হয়েছিল। সর্বশেষ ২০১৪ সালের গ্রীষ্মে বাগদাদিকে জনসম্মুখে উপস্থিত হতে দেখা গিয়েছিল। তখন আইএস ইরাক ও সিরিয়া নিজেদের দখলে নেয়া শুরু করেছিল। আল কায়েদার একটি দলছুট অংশকে নিয়ে ২০০২ সালের দিকে ইসলামিক স্টেট ইন ইরাক (আইএসআই) গড়ে তোলেন বাগদাদি। তার নেতৃত্বেই অল্প কিছুদিনের মধ্যে ক্ষমতাশালী সন্ত্রাসী সংগঠনে পরিণত হয় আইএসআই।

২০১৪ সালের ২৯ জুন সিরিয়ার আলেপ্পোর পূর্বাঞ্চলের বিশাল এলাকা এবং ইরাকের মধ্যাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা দখল করে খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেন বাগদাদি, যার খলিফা তিনি নিজে। সিরিয়ার রাকা শহরকে ঘোষণা করা হয় সেই খিলাফতের রাজধানী।এর মধ্য দিয়ে গঠিত হয় ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ত(আইএসআইএল) যা সংক্ষেপে আইএস নামে পরিচিতি পায়।

সিরিয়া ও ইরাকে এই জঙ্গি দলটির হাতে নিহত হয়েছে কয়েক হাজার মানুষ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, মিশর, জর্ডান ও তুরস্কের বহু নাগরিককে জিম্মি করার পর তাদের শিরোশ্ছেদ করে ইন্টারনেটে ভিডিও প্রকাশের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে এই সন্ত্রাসীরা।

পশ্চিমা গণমাধ্যমে জানায়, ইরাকি নাগরিক বাগদাদির প্রকৃত নাম ইব্রাহিম আল-সামারাই। তাকে ধরিয়ে দিতে গতবছর আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র।গত দুই বছরে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনী এবং রুশ বাহিনীর একের পর এক অভিযানে আইএসের শাক্তি অনেকটাই কমে আসায় তিনি রাকাতেই অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছিল।

সূত্র: পার্স টুডে

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031