ছিনতাইয়ের শিকার হয়েছেন নজরুল কবির দীপু নামের এক গার্মেন্টস মালিক চট্টগ্রাম নগরে।

মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে খুলশী থানার আমবাগান শাহজাহান মাঠ এলাকায় এই ঘটনা ঘটেছে।

পাহাড়তলী এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানার মালিক নজরুল কবির দীপু বলেন, সিএনজি অটোরিকশা নিয়ে বাসায় ফেরার পথে আমবাগান শাহজাহান মাঠ এলাকায় পৌছলে ছিনতাইকারীরা গাড়ি আটকায়। এরপর সাথে থাকা ২৫ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা সংখ্যায় পাঁচজন ছিলেন।

খুলশী থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। ছিনতাই হওয়া টাকা ও মোবাইল উদ্ধারের চেষ্টা চলছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031