১২ বছরের এক শিশু গর্ভবতী হয়েছে জামালপুর শহরতলীর একটি এলাকায়। তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে বার বাবার বিরুদ্ধে। ঘটনা জানতে পেরে এলাকাবাসী অভিযুক্ত বাবাকে ধরে পুলিশে দিয়েছে। আর তার বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির মা।
জামালপুর সদর থানার শিশু বিষয়ক কর্মকর্তা ও মামলার তদন্তকারী উপপরিদর্শক (এসআই) জ্যোসনা বেগম জানান, ‘কিশোরীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। রোববার একজন বিচারিক হাকিমের কাছে গর্ভবতী কিশোরীর ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।’
শিশুটির মা পুলিশকে জানান, তার মেয়ে স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রী। মেয়ে গর্ভবতী হওয়ার বিষয়টি তার নজরে আসে। পরে মেয়ের কাছ জানতে পারেন পুরো কাহিনি।
স্থানীয় বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম ও শিশু সুরক্ষা প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক মিনারা পারভীন পাশবিক ঘটনার শিকার ওই শিশুটির আইনি সহায়তা দেয়ার আশ^াস দিয়েছে।
