র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়িটি ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী, সেখান থেকে দুজন আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে র‍্যাবের আহ্বানে সাড়া দিয়ে ওই ব্যক্তি বাড়িটি থেকে বেরিয়ে আসেন বলে সাংবাদিকদের জানিয়েছেন র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি বলেন, বাড়িটি থেকে দুই জঙ্গি বেরিয়ে এসে আত্মসমর্পণ করেছেন। তাঁদের দিয়ে বাড়ির ভেতরে আরো যাঁরা আছেন, তাঁদেরকে আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে।

গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে আশুলিয়ার নয়ারহাট চৌরাবালি এলাকার ওই বাড়ি ঘিরে ফেলেন র‍্যাব সদস্যরা। বাড়িটির মালিক ইব্রাহিম নামের এক ব্যক্তি। তাঁকে আটক করা হয়েছে।

আধাপাকা একতলা বাড়িটি পাকা রাস্তার পাশে। বেশ নির্জন এলাকা। ওই বাড়ি থেকে একটু দূরে একটি টিনের বাড়ি আছে। বাড়ির চারপাশেই ক্ষেত ও গাছপালা ঘেরা। এর তিন পাশেই পানি।

বাড়ির মালিকের বরাত দিয়ে আজ রোববার সকালে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘আজাদ নামের এক ব্যক্তি তৈরি পোশাক শ্রমিক পরিচয় দিয়ে দুই মাস আগে বাড়িটি ভাড়া নেন।’

এর আগে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানিয়েছিলেন, ‘আমরা সার্বিকভাবে (তাদের আত্মসমর্পণের) চেষ্টা চালিয়ে যাচ্ছি। যারা ভেতরে আছে, আমাদের ধারণা, একাধিক জঙ্গি সেখানে আছে। তাদের আত্মসমর্পণ করানোর প্রক্রিয়া আমরা বেশ কিছু আগেই শুরু করেছি। সার্বিকভাবে চেষ্টা করব সারেন্ডার করানো যায়, তারা যেন আত্মসমর্পণ করে। সে প্রক্রিয়াটাই এখনো চলছে।’

সকালে সেখানে বোম ডিসপোজাল ইউনিটসহ অন্যরা পৌঁছায়। তারপর অভিযান আরো জোরদার করা হয়। রাত ৩টার দিকে প্রথম বাড়ির ভেতর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় বেশ কয়েকটি বোমার বিস্ফোরণও ঘটানো হয়। সকালেও একইভাবে গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031