র‌্যাব সদস্যরা ঢাকার আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে। এর পর থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিককে র‍্যাব হেফাজতে নেওয়া হয়েছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান আজ রোববার সকালে সাংবাদিকদের বলেন, টিনশেড ওই বাড়িটি গত রাত একটা থেকে ঘিরে রেখেছে র‍্যাব। জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলে তারা ভেতর থেকে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে বিস্ফোরক ও গুলি ছুড়ছে। থেমে থেমে গোলাগুলি চলছে।

তিনি জানান, বাড়ির আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে অভিযান শুরু হবে।

র‍্যাবের এই পরিচালক বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিক ইব্রাহিমকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে আগের অভিযানগুলোর অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে, ওই বাড়িতে চার থেকে পাঁচজন জঙ্গি থাকতে পারে।

 

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930