রাজধানীর মগবাজার দিলু রোডে ছিনতাইকারীর গুলিতে আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আনোয়ার বাংলাদেশ মেডিক্যাল ডিভাইস অ্যাসোসিয়েশনের সভাপতি বলে জানা গেছে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পৌনে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

আহত আনোয়ার হোসেনের বরাতে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, মগবাজার দিলু রোড দিয়ে প্রাইভেট কার নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে বাম বুকে একটি গুলি লাগে। বর্তমানে ঢামেক জরুরি বিভাগে চিকিৎসাধীন তিনি। এসআই আরও জানান, ঘটনা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে জানার চেষ্টা চলছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728