ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন অপহরণের ব্যাপারে মিথ্যা তথ্য দিলে কবি, সাংবাদিক ও কলামনিস্ট ফরহাদ মজহারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন । সকালে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য ফরহাদকে মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়ার পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আবদুল বাতেন বলেন, আমাদের হাতে যে তথ্য এসেছে, তাতে মনে হচ্ছে তিনি অপহৃত হননি। ১৬৪ ধারার জবানবন্দি এবং সেই সঙ্গে উনার কার্যকলাপ ও আমাদের কাছে থাকা তথ্যের মধ্যে কোনো মিল নেই। বিষয়টি উনার মাধ্যমে যাচাই করা হবে। যুগ্ম কমিশনার বলেন, তিনি যদি সত্যিকার অর্থে অপহৃত হয়ে থাকেন, তাহলে একমাত্র সাক্ষী তিনি নিজেই এবং যারা অপহরণ করেছে তারা। এই পর্যন্ত তদন্তে আমাদের মনে হয়েছে, তিনি অপহৃত হননি। এ বিষয়ে পুলিশের পরবর্তী করণীয় জানতে চাইলে বাতেন বলেন, কেউ মিথ্যা তথ্য দিলে, মিথ্যা অভিযোগে মামলা করলে পেনাল কোডের (দন্ডবিধি) ২১১ ধারায় তার বিরুদ্ধে মামলা করার বিধান রয়েছে। সব প্রক্রিয়া যাচাই করে আইনগতভাবে কীভাবে ব্যবস্থা নেওয়া যায় তা দেখা হবে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফরহাদ মজহারকে শ্যামলীর হক গার্ডেনের বাসা থেকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে জবানবন্দি ও তদন্তে পাওয়া তথ্য-উপাত্তের মধ্যে ‘গরমিলের’ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728