ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পাকিস্তানের প্রতি কঠিন বার্তা দিলেন । তিনি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের এক অসুস্থ ব্যক্তিকে মেডিকেল ভিসা অনুমোদন দিয়ে বলেছেন, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির হলো ভারতের অখণ্ড অংশ। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, ২৪ বছর বয়সী ওই রোগির লিভারে টিউমার ধরা পড়ে। তিনি চিকিৎসার জন্য নয়া দিল্লি সফর করতে চান। এ জন্য তিনি ভারতে আসার জরুরি মেডিকেল ভিসা চেয়েছেন। এর জবাবে সুষমা স্বরাজ বলেছেন, ওই ব্যক্তিকে ভিসা দেবে ভারত। রিপোর্টে বলা হয়, ভারতের নতুন নিয়ম অনুযায়ী পাকিস্তানিদের মেডিকেল ভিসা পেতে হলে সেদেশের পররাষ্ট্র বিষয়ক প্রধান সারতাজ আজিজের অনুমোদন করা একটি চিঠি প্রয়োজন হয়। সুষমা স্বরাজ বলেছেন, কিন্তু এই নিয়ম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের বাসিন্দাদের জন্য প্রয়োগ করা হয় না। কেন? কারণ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির হলো ভারতের অখ- অংশ। তিনি এ নিয়ে টুইটে লিখেছেন, পাকিস্তানিরা ওই অংশ অবৈধভাবে দখল করে রেখেছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930