দেশের চলমান সঙ্কট সম্পূর্ণ রাজনৈতিক সংকট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। এর সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে। যাতে জাতি সত্যিকার অর্থে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন পায়। দুর্ভাগ্যজনকভাবে আজকে নির্বাচন কমিশন যে রোডম্যাপ দিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো আমাদের মধ্যে সেই আস্থা সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। বুধবার দুপুরে খুলনা জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ড, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব আরও বলেন, নির্বাচনকালীন সময়ে একটি নির্বাচন সহায়ক সরকার থাকতে হবে। যে সরকার সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে ইলেকশন কমিশনকে সাহায্য করবে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে, নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোকে তাঁদের যে অধিকার সে অধিকার সম্মতভাবে তাঁদের কার্যক্রম পরিচালনা করতে দিতে হবে। তিনি বলেন, এমন গণতন্ত্র আমরা তৈরি করেছি, এমন স্বাধীন দেশ আমরা অর্জন করেছি যে দেশে আমার একটা সভা করবার অধিকার নেই। বিএনপি শক্ত হাতে হাল ধরে সেই আন্দোলনকে সফল করে জনগণের পছন্দমতো একটি সরকার গঠন করবার ব্যাপারে কাজ করবে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728