দেড় কোটি টাকা মুল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি টেকনাফের সাবরাং হারিয়াখালী থেকে । তবে এ অভিযানে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক পরিচালক এসএম আরিফুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান ‘বিশ্বস্ত সোর্সের মাধ্যমে জানা যায় মায়ানমার হতে ইয়াবার একটি চালান সাবরাং ইউপিস্থ হারিয়াখালী ভাঙার পশ্চিম এলাকায় অবস্থিত মাঠ দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে সাবরাং বিওপির একটি বিশেষ টহলদল ২৮ জুলাই সকাল ১০টায় দ্রুত বর্ণিত স্থানে গমন করতঃ মাঠের এক পাশে অবস্থান নিয়ে ওঁৎ পেতে থাকে। আনুমানিক ১০.২০ ঘটিকায় কয়েকজন লোককে একটি ব্যাগ হাতে করে মাঠ দিয়ে আসতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। আকস্মিক বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা পাচারকারীর হাতে থাকা ব্যাগটি ফেলে দ্রুত দৌঁড়ে পার্শ্ববর্তী গ্রামের ভেতর পালিয়ে যায়। অতঃপর টহলদল ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী করে ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যমানের ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে’।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728