সংবিধান ও সাংবিধানিক প্রক্রিয়াকে উল্টে দেয়াই বিএনপির লক্ষ্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন। এটা প্রতিদিনই স্পষ্ট হচ্ছে বিএনপি তার ষড়যন্ত্রের রাজনীতি থেকে এতটুকু বিরত হয়নি এবং তা বাস্তবায়নের জন্য তারা এখন থেকেই ক্ষেত্র প্রস্তুত করছে।

আজ শনিবার তোপখানা রোডে পার্টি কার্যালয়ে ঢাকা মহানগরী কমিটির সভায় তিনি একথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, আগামী নির্বাচনে নিজেদের পরিণতি জেনেই বিএনপি পরিকল্পিতভাবে নির্বাচন ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে।

সভায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার মেজর (অবঃ) জিয়াউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

অনুষ্ঠানে ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাতিত্বে সভায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক কিশোর রায়, মহানগর সম্পাদকম-লীর সদস্য মো. তৌহিদ প্রমুখ বক্তব্য রাখেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031