ছয় হাজার ৩০০ ইয়াবাসহ দুই বিক্রেতা গ্রেফতার হয়েছে নগরীর সদরঘাট থানা এলাকা থেকে ।

রোববার দুপুরে হোটেল শাহজাহান মার্কেট থেকে তাদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার সমিতি পাড়ার বাসিন্দা ইমাম হোসেন (৪৫) ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের ওমর ফারুক (২২)

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (গোয়েন্দা) জিল্লুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। পরে ইমামের প্যান্টের পকেটে তিন হাজার ৩০০ ও ফারুকের পকেটে তিন হাজার ইয়াবা পাওয়া যায়। কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করে আসছিল তারা।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930