কোস্টগার্ড পূর্বজোন ১০০ মে.টন অপরিশোধিত তেল পাচারের সময় চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে একটি তেলবাহী জাহাজ আটক করেছে ।

রোববার (৩১ জুলাই) প্রায় তিন কোটি টাকার ১০০ মে.টন অপরিশোধিত তেলসহ ‘ওটি ফেলকন’ নামে তেলবাহী জাহাজটি কোস্টগার্ড পূর্বজোনের সদস্যরা আটক করতে সক্ষম হয়।

অপর একটি অভিযানে নগরীর ফৌজদারহাট বাইপাস সংলগ্ন সমূদ্র তীর হতে আনুমানিক ৫০০ সিএফটি সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

কোস্টগার্ড পূর্বজোনের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা যায়, জব্দকৃত কাঠগুলো চোরাচালান করার উদ্দেশ্যে সমুদ্র তীরে জমা করা হয়েছিল এবং জব্দকৃত তেলসহ তেলবাহী জাহাজের আনুমানিক মুল্য ৩ কোটি টাকা। কাঠের আনুমানিক মূল্য টাকা ১৫ লাখ টাকা। জব্দকৃত তেলবাহী জাহাজ চট্টগ্রাম কাস্টমস এবং কাঠসমূহ বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728